Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতরা হলেন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মো. নাসরুল্লাহ বদরপুরি।

মন্ত্রণালয় সূত্র জানায়, শনিবার বিকেলে বিমানবন্দরের টার্মিনাল-৩ লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এতে প্রাণহানি ছাড়াও বেশ কয়েকজন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দরে অপেক্ষমাণ অন্যান্য বাংলাদেশি যাত্রীদের বিভিন্ন হোটেল ও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে সাময়িকভাবে রিয়াদগামী ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রবাসীদের নিরাপত্তা রক্ষাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। হামলার পর থেকেই দূতাবাসের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুততম সময়ে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

সর্বশেষ হালনাগাদ : ০৯:৫৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬