ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভের দ্বিতীয় দিনে শত শত আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। একই সময়ে স্থানীয় এক আদালত শর্তসাপেক্ষে ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রধান অভিজিৎ দীপসহ দুই নেতাকে জামিনে মুক্তির নির্দেশ দেন।
ভোটার তালিকা সংশোধনের নামে ক্ষমতাসীন দলকে সুবিধা দেওয়ার অভিযোগে বিরোধী ছাত্র সংগঠন ও দলগুলো গত কয়েক দিন ধরে তীব্র আন্দোলন চালিয়ে আসছে। প্রথম দিন সমাবেশ থেকে একাধিক প্রধান সংগঠককে আটক করা হলেও পরদিন জামিন পাওয়ার পর দলগুলো আবারও রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দেয়।
রোববার দিনভর দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বামপন্থী ছাত্র ও রাজনৈতিক সংগঠনের সমর্থকেরা জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে আটক নেতা-কর্মীদের ওপর পুলিশি নির্যাতন চালানো হয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।























