ইয়েমেনের কৌশলগত গুরুত্বসম্পন্ন রণাঙ্গনে সশস্ত্র হুথি গোষ্ঠীকে হটিয়ে দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ বজায় নিয়েছে দেশটির সেনাবাহিনী। তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলা ও লাহজ প্রদেশের আল-সুবাইহা এলাকার মধ্যবর্তী আল-আঘবারা রণাঙ্গনে তীব্র সংঘর্ষের পর আল-বাজলা পর্বত এবং মাদখুলা অঞ্চলের নিয়ন্ত্রণ পুনর্বহাল করা হয়েছে।
অভিযানকালে সরকারি বাহিনী হুথি যোদ্ধাদের জানমালের ক্ষতিসাধনের পাশাপাশি তাদের পুনর্গঠিত সামরিক দলগুলোর ওপর তীব্র আঘাত হানে। একই সাথে তাইজের পশ্চিমে অবস্থিত আল-ওয়াজিয়াহ জেলার আল-দারিফা এলাকার আল-হারথা গ্রামে হুথিদের বেশ কয়েকটি সামরিক অবস্থান ও যান লক্ষ্য করে কার্যকর হামলা চালানো হয়।
সামরিক দিক থেকে তাইজ ও লাহজ—এই দুই প্রদেশের সংযোগস্থলে অবস্থিত আল-আঘবারা অঞ্চলটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ। মূলত এই অঞ্চলের ওপর ভিত্তি করেই হুথি যোদ্ধারা দুই প্রদেশের বিভিন্ন ঘাঁটির মধ্যবর্তী সামরিক যোগাযোগ ও রসদ সরবরাহ বজায় রাখত। ফলে এলাকাটি হাতছাড়া হওয়ায় হুথিদের আঞ্চলিক প্রতিরোধ ও যোগাযোগব্যবস্থা বড় ধরনের ধাক্কা খেল। তবে এ বিষয়ে হুথি গোষ্ঠীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।























