Dhaka ১১:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মার্কিন রক্ত ও অর্থে নেতানিয়াহু আত্মরক্ষার চেষ্টা করছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৩৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের বিপুল অর্থ ও সেনাদের জীবন ঝুঁকিতে ফেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেকে রক্ষার অপচেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। নেতানিয়াহুকে একজন ‘বেপরোয়া জুয়াড়ি’র সঙ্গে তুলনা করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুকে ‘পলাতক যুদ্ধাপরাধী’ উল্লেখ করে বলেন, তাঁর হাত মার্কিন, আরব এবং ইরানি নাগরিকদের রক্তে রঞ্জিত।

আরাগচি আরও উল্লেখ করেন, নেতানিয়াহু নিজ স্বার্থে আরও মার্কিন রক্ত ঝরাতে এবং তাদের অর্থ ব্যয় করতে মরিয়া হয়ে উঠেছেন। এমনকি মার্কিন সিনেটররাও বর্তমান এই বিপজ্জনক পরিস্থিতি থেকে মুক্তি চাইছেন বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘাত শুরু হয়, যাতে উভয় পক্ষের বহু মানুষের প্রাণহানি ঘটে। পরবর্তীতে যুদ্ধবিরতি ও সমঝোতার চেষ্টা হলেও কৌশলগত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে অচলাবস্থার কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনা এখনো থমকে রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মার্কিন রক্ত ও অর্থে নেতানিয়াহু আত্মরক্ষার চেষ্টা করছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ হালনাগাদ : ১১:৩৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬