Dhaka ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভারতে মোদি সরকারের বাধা উপেক্ষা করে ককরোচ পার্টির নতুন বিক্ষোভের ডাক

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

ভারতে কেন্দ্রীয় সরকারের নানা চাপ ও পুলিশের বাধা সামলে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির জ্যেষ্ঠ নেতা অজিঙ্ক শিন্ডে জানিয়েছেন, নিজেদের দাবির সপক্ষে রোববার তারা আবারও রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী যন্তরমন্তরের উদ্দেশে বিক্ষোভ মিছিল পরিচালনা করবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় শিন্ডে দাবি করেন, বিরোধীদের ঐক্যবদ্ধ পদক্ষেপে বর্তমান সরকার ভীত হয়ে পড়েছে। বিরোধী দলগুলোর সম্মিলিত প্রতিরোধ আন্দোলনের মুখে সরকারের ভিত্তিমূল কেঁপে উঠবে বলে তিনি মন্তব্য করেন।

সিজেপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনো ধরনের বাঁধা-বিপত্তি তাদের দমাতে পারবে না। নির্দিষ্ট দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তরমন্তরে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখা হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভারতে মোদি সরকারের বাধা উপেক্ষা করে ককরোচ পার্টির নতুন বিক্ষোভের ডাক

সর্বশেষ হালনাগাদ : ১১:১৯:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬