Dhaka ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কিশোর গ্যাং দমনে আইনি ফাঁকফোকর ও রাজনৈতিক চাপ বড় বাধা, সংশোধনের উদ্যোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৩২ বার দেখা হয়েছে

সারাদেশে কিশোর গ্যাংয়ের বেপরোয়া সহিংসতা, ছিনতাই ও মাদক কারবার আশঙ্কাজনকভাবে বাড়লেও আইনের নানা জটিলতায় লাগাম টানা যাচ্ছে না। মাঠপর্যায়ে পুলিশি অভিযানের পর গ্রেপ্তারকৃতদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর জায়গা না থাকা এবং প্রভাবশালী মহল ও রাজনৈতিক নেতাদের তদবিরে অনেকেই পার পেয়ে যাচ্ছে। ফলে বারবার অভিযানে আটকে পরও মুচলেকায় ছাড়া পেয়ে অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা।

বিদ্যমান শিশু আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে গণ্য করা হয়, যা আইনের সুরক্ষার সুযোগ তৈরি করে দিচ্ছে। তাছাড়া দেশে মাত্র তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র থাকায় ৬০০ আসনের বিপরীতে সহস্রাধিক নিবাসী নিয়ে ধারণক্ষমতার চরম সংকট চলছে। অনেক ক্ষেত্রেই প্রাপ্তবয়স্ক অপরাধীরা কিশোরদের ব্যবহার করলেও মূল নেপথ্য কারিগররা অধরা থেকে যায়। সম্প্রতি কুমিল্লা ও চট্টগ্রামে অভিযানের পর বিপুলসংখ্যক কিশোরকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।

এই বাস্তবতায় কিশোর অপরাধের শেকড় উপড়ে ফেলতে আইন সংশোধনসহ নতুন প্রস্তাবনা তৈরি করছে পুলিশ সদর দপ্তর। পাশাপাশি সারাদেশে কিশোর গ্যাংয়ের তালিকা তৈরি এবং থানাভিত্তিক ডিজিটাল ডেটাবেজ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কিশোর গ্যাং দমনে আইনি ফাঁকফোকর ও রাজনৈতিক চাপ বড় বাধা, সংশোধনের উদ্যোগ

সর্বশেষ হালনাগাদ : ১১:০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬