Dhaka ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দিল্লিতে ধরপাকড়: মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন প্রিয়াঙ্কা গান্ধী

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে দেশের গণতন্ত্রকে চরমভাবে দুর্বল করা এবং সাধারণ নাগরিক ও বিক্ষোভকারীদের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ তুলেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। রাজধানী নয়াদিল্লিতে ভোটার তালিকায় কারচুপি ও ভোট চুরির প্রতিবাদে আয়োজিত ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) গণবিক্ষোভে পুলিশের ব্যাপক ধরপাকড় ও দমনপীড়নের তীব্র বিরোধিতা করে তিনি এই মন্তব্য করেন।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে দেওয়া এক বিবৃতিতে প্রিয়াঙ্কা গান্ধী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভারত এখন আর স্বাধীন গণতন্ত্র নেই, এটি একটি পূর্ণাঙ্গ স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়েছে।” মোদি সরকার বিরোধী দলের সংসদ সদস্য ও আন্দোলনকারী তরুণদের অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং রাজধানীজুড়ে অঘোষিত বিধিনিষেধ আরোপ করে সার্বিক শাসনব্যবস্থাকে সংকুচিত করছে বলে অভিযোগ করেন তিনি।

কংগ্রেসের এই শীর্ষ নেত্রী দাবি করেন, রাজপথ থেকে ২৫৪ জন সংসদ সদস্যকে শারীরিকভাবে হেনস্তা ও আটক করা হয়েছে। এ ছাড়া প্রতিবাদের আগুন নেভাতে নয়াদিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জনগণের চলাচলে কঠোর বাধা সৃষ্টি, গণপরিবহন ব্যবস্থা ব্যাহত, মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং সাংবিধানিক অধিকার প্রয়োগ করে শান্তিপূূর্ণ আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য তরুণকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন, সরকার ও নির্বাচন কমিশনের পারস্পরিক যোগসাজশেই বড় ধরনের নির্বাচনী অনিয়ম সংঘটিত হয়েছে। এই দুর্নীতির বিরুদ্ধে জবাবদিহির মুখোমুখি হওয়ার ভয় থেকেই ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আতঙ্ক ছড়াচ্ছে।

একই সঙ্গে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল ও দলীয়করণ করতে যারা সরকারকে সহায়তা করছে, তাদের কঠোর সমালোচনা করে কংগ্রেস নেত্রী বলেন, এ ধরনের অপকর্ম মূলত “দেশের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা” ছাড়া আর কিছুই নয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দিল্লিতে ধরপাকড়: মোদি সরকারকে ‘স্বৈরাচার’ বললেন প্রিয়াঙ্কা গান্ধী

সর্বশেষ হালনাগাদ : ০৬:২২:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬