Dhaka ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ডিজিটাল আর্থিক সেবার ভবিষ্যৎ নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফিনটেক সামিট

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

ডিজিটাল আর্থিক সেবার পরবর্তী ধাপ, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং খাতের রূপান্তর এবং আর্থিক অন্তর্ভুক্তির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে রাজধানী ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ফিনটেক সামিট’-এর ষষ্ঠ সংস্করণ। বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং ‘উপায়’-এর সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে দেশের ব্যাংকিং ও ফিনটেক খাতের শীর্ষস্থানীয় কর্মকর্তা, বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, প্রযুক্তি বিশেষজ্ঞ, স্টার্টআপ উদ্যোক্তা ও শিক্ষাবিদরা অংশ নেন। অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’-এর এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

সামিটের উদ্বোধনী স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ সিইও এবং এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব বলেন, “বাংলাদেশের ফিনটেক খাতের আগামী দিনের অগ্রগতি সম্পূর্ণভাবে নির্ভর করবে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে আমরা কতটা স্থায়ী আর্থিক সক্ষমতায় রূপান্তর করতে পারি তার ওপর। উদ্ভাবনের মাধ্যমে সেবাকে সহজলভ্য করার পাশাপাশি গ্রাহকের সর্বোচ্চ আস্থা অর্জন করতে হবে।”

এবারের সামিটে দুটি কিনোট সেশন, তিনটি প্যানেল ডিসকাশন, একটি এক্সপার্ট ডিপ ডাইভ, একটি ইনসাইট সেশন এবং একটি কেস স্টাডির মাধ্যমে ব্যাংকিং খাতের সমসাময়িক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপন্থা তুলে ধরা হয়। কিনোট সেশনে ট্রান্সফাই গ্লোবালের চিফ ব্যাংকিং অ্যান্ড নেটওয়ার্ক অফিসার নওশাদ হুসেইন আসিয়ান ও দক্ষিণ এশিয়ার ব্যাংকিং খাতের পারস্পরিক সংযোগ এবং জিএক্সব্যাংকের রিজিওনাল হেড অব প্রোডাক্ট খুয়ান ইউ লি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে শূন্য থেকে দশ লাখ গ্রাহক অর্জনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। এ ছাড়া কিউব মানি ও ডানা ফিনটেকের সিইও গাজী ইয়ার মোহাম্মদ তাঁর এক্সপার্ট ডিপ ডাইভ সেশনে স্বয়ংক্রিয় ব্যবস্থা থেকে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণকারী কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে ব্যাংকিং খাতের পরিবর্তনের গুরুত্ব ব্যাখ্যা করেন।

সম্মেলনের বিভিন্ন পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ব্যাংকিংয়ের ভবিষ্যৎ, ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন প্রসারের মাধ্যমে আরও দশ কোটি মানুষকে আর্থিক সেবার আওতায় নিয়ে আসা, নিরাপদ অবকাঠামো নির্মাণ এবং গ্রাহকের তথ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

দিনব্যাপী এই গুরুত্বপূর্ণ আলোচনা ও সেশনগুলোতে দেশের আর্থিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা অংশ নেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ঢাকা ব্যাংক পিএলসির এমডি ও সিইও ওসমান এরশাদ ফায়েজ, পুবালি ব্যাংক পিএলসির এমডি ও সিইও মোহাম্মদ আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির এমডি ও সিইও ফারজানা চৌধুরী, ব্যাংক এশিয়া পিএলসির উপদেষ্টা ও ইস্টার্ন ব্যাংকের সাবেক এমডি আলী রেজা ইফতেখার, ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড ‘উপায়’-এর এমডি ও সিইও শ্যামল বি. দাস এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা লাবণীসহ প্রমুখ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ডিজিটাল আর্থিক সেবার ভবিষ্যৎ নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফিনটেক সামিট

সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬