Dhaka ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিরোধীদলের মূল লক্ষ্যই অরাজকতা সৃষ্টি করা: মাদারীপুরে এমপি খোকন

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

দেশে বিরোধী দলগুলোর মূল রাজনৈতিক উদ্দেশ্যই হয়ে দাঁড়িয়েছে যেকোনো উপায়ে অরাজকতা ছড়িয়ে সমাজকে বিনষ্ট করা বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ ভবনে অবস্থিত ‘এমপি পরিদর্শন কক্ষ’-এর সামনে আয়োজিত এক মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনলাইন সংবাদমাধ্যম ‘রাইজিংবিডি.কম’-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

বক্তব্যে বিরোধী দলগুলোর দ্বিচারিতা ও নেতিবাচক রাজনীতির সমালোচনা করে এমপি খোকন তালুকদার বলেন, “বর্তমানে বিরোধীদলগুলো এমন এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছে যেখানে তাদের মূল লক্ষ্যই হলো প্রতিটি ক্ষেত্রে কীভাবে অরাজকতা ছড়ানো যায়। তারা ফুটপাতে দোকান বেশি বসলে যেমন অসন্তোষ প্রকাশ করে, ঠিক তেমনি জনস্বার্থে ও পথচারীদের সুবিধার্থে ফুটপাত হকারমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলেও তার বিরুদ্ধে গিয়ে অহেতুক প্রতিবাদ শুরু করে।”

কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু প্রান্তরস মন্ডল, কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল, সাধারণ সম্পাদক প্রমথ মন্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষপর্যায়ের নেতৃবৃন্দ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিরোধীদলের মূল লক্ষ্যই অরাজকতা সৃষ্টি করা: মাদারীপুরে এমপি খোকন

সর্বশেষ হালনাগাদ : ১১:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬