Dhaka ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক নথিপত্রের স্বীকৃতি নিশ্চিতে ই-অ্যাপোস্টিল সেবা জোরদারে সরকারের উদ্যোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (e-Apostille) ব্যবস্থা আরও জোরদার করছে সরকার। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ২৬টি সরকারি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এই বৈঠকে মূল সনদের সঠিক যাচাইকরণ প্রক্রিয়া আরও শক্তিশালী করার বিষয়ে আলোকপাত করা হয়। একইসঙ্গে, সংশ্লিষ্ট সনদ প্রদানকারী কর্তৃপক্ষগুলোকে ই-অ্যাপোস্টিল প্রক্রিয়ার আওতায় আনা এবং দেশের সংশ্লিষ্ট সরকারি অফিস ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক স্বীকৃতি ও মান রক্ষা করা এবং নাগরিকদের জন্য প্রত্যয়ন ও সত্যায়ন সেবা আরও দ্রুত ও নির্ভরযোগ্য করে তোলা। বৈঠকে বিদেশে নথিপত্রের সহজ যাচাইকরণ ও স্বীকৃতি নিশ্চিতে সনদ প্রদানকারী কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোর মধ্যে আরও সুদৃঢ় সমন্বয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

উল্লেখ্য, বাংলাদেশে ই-অ্যাপোস্টিল সেবা চালুর পর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এ পর্যন্ত ২৯ লাখের বেশি অ্যাপোস্টিল সার্টিফিকেট বা প্রত্যয়নপত্র ইস্যু করেছে। শিক্ষা সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, চিকিৎসা সনদ, বিবাহ ও জন্মনিবন্ধন সনদ, অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নথি এই সেবার অন্তর্ভুক্ত রয়েছে। কর্মকর্তারা আরও জানান, ‘মাই গভ’ প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনভিত্তিক ই-অ্যাপোস্টিল সেবা চালু হওয়ায় সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং নাগরিকদের মূল্যবান সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক নথিপত্রের স্বীকৃতি নিশ্চিতে ই-অ্যাপোস্টিল সেবা জোরদারে সরকারের উদ্যোগ

সর্বশেষ হালনাগাদ : ১০:৩০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬