Dhaka ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শ্রীপুরে প্রাইভেটকারে গুলি চালিয়ে বিকাশ এজেন্টের ৩ কোটি টাকা ছিনতাই

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারের গতিপথ রোধ করে এলোপাথাড়ি গুলিবর্ষণ ও ধস্তাধস্তির মাধ্যমে ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ’ নামের একটি বিকাশ এজেন্টের নগদ প্রায় ৩ কোটি টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে বিকাশ এজেন্টের এক কর্মকর্তা গুলিবিদ্ধসহ মোট তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্নপুর গজারি বন এলাকায় এ দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনায় আহত ব্যক্তিরা হলেন—ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের হিসাব ব্যবস্থাপক মো. হিমেল, প্রাইভেটকারের চালক লাল মিয়া এবং প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেন।

আহত চালক লাল মিয়া জানান, তাঁরা নরসিংদী থেকে একটি প্রাইভেটকারে প্লাস্টিকের তিনটি বস্তায় ভর্তি মোট ৪ কোটি টাকা নিয়ে শ্রীপুরে ফিরছিলেন। গাড়িটি শ্রীপুরের গোসিঙ্গা কর্নপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা সশস্ত্র দুর্বৃত্তদের একটি দল তাঁদের গাড়ির গতিপথ রোধ করে এবং অতর্কিত এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে শুরুতেই হিমেল গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হন। এ সময় দুর্বৃত্তরা গাড়িতে থাকা নগদ টাকা ভর্তি দুটি প্লাস্টিকের বস্তা (যার আনুমানিক পরিমাণ ৩ কোটি টাকা) ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার জানান, গুলিবিদ্ধ হিমেলকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, জনবহুল সড়কে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারসহ লুণ্ঠিত অর্থ উদ্ধারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে প্রাইভেটকারে গুলি চালিয়ে বিকাশ এজেন্টের ৩ কোটি টাকা ছিনতাই

সর্বশেষ হালনাগাদ : ১০:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬