Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে তীব্র নিরাপত্তা ও জরুরি চিকিৎসাসেবার সংকট

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

মিরসরাইয়ে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলে নগরায়ন ও কর্মসংস্থানের পাশাপাশি দিন দিন তীব্র হচ্ছে নিরাপত্তাঝুঁকি। ৩৩ হাজার একর এলাকজুড়ে গড়ে ওঠা এই শিল্পাঞ্চলে বিপুল মানুষের সমাগম ঘটলেও, সেই অনুপাতে গড়ে ওঠেনি প্রয়োজনীয় নিরাপত্তা ও জরুরি চিকিৎসাসেবা অবকাঠামো। ফলে চরম ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন এখানে কর্মরত হাজারো শ্রমিক ও বিনিয়োগকারী। শিল্পায়নের এই দ্রুত প্রসারের সাথে তাল মিলিয়ে গড়ে ওঠেনি কোনো পূর্ণাঙ্গ হাসপাতাল, বিশেষায়িত ট্রমা কিংবা বার্ন চিকিৎসাকেন্দ্র।

ফলে বড় ধরনের কোনো শিল্প দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এই অঞ্চলে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আশঙ্কাজনক অবস্থায় রোগীদের প্রায় ৮৫ কিলোমিটার দূরের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠাতে বাধ্য হচ্ছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর তথ্য অনুযায়ী, দীর্ঘমেয়াদে ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এগিয়ে চলা এই জোনে বর্তমানে ১৭টি কারখানা উৎপাদনে রয়েছে এবং আরও ২৪টি কারখানা নির্মাণের কাজ চলছে।

শিল্পাঞ্চলকে কেন্দ্র করে শ্রমিক আবাসন ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠায় আশপাশের ইউনিয়নগুলোর লক্ষাধিক মানুষও এই জোনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। গত ২৮ সেপ্টেম্বর ফার্স্ট ফার্মিক স্টিল লিমিটেড কারখানায় ফার্নেসের লোহা ছিটকে চারজন দগ্ধ হওয়ার ঘটনায় এই চিকিৎসা সংকটের ভয়াবহ রূপ স্পষ্ট হয়ে ওঠে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে হাসপাতালে নেওয়ার পথে রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শিল্পাঞ্চলটির বিশাল আয়তন ও ক্রমবর্ধমান ঝুঁকির কথা বিবেচনা করে এখানে দ্রুত একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার জোরালো দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে তীব্র নিরাপত্তা ও জরুরি চিকিৎসাসেবার সংকট

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬