Dhaka ০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে কলেজছাত্রকে জিম্মি করে নির্যাতন ও চাঁদাবাজি, হাতেনাতে গ্রেফতার ৫

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজের এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থীকে জিম্মি করে মারধর, শারীরিক নির্যাতন, ব্ল্যাকমেইল ও চাঁদা আদায়ের অভিযোগে সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীর কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া দুটি মোবাইল ফোন (যার একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স) এবং আদায়কৃত চাঁদার নগদ সাত হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন—সামির আহম্মেদ (২২), মোহাম্মদ আকরাম হোসেন জয় (২৩), কাজী মোহাম্মদ রাকিব হোসাইন (২৩), মোহাম্মদ আহনাফুল আলম ওরফে আদিব (২১) এবং মোহাম্মদ হাসনাত (২২)।

চকবাজার থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দ্বিতীয় বর্ষের ছাত্র নুর মোহাম্মদ সিফাতের সঙ্গে অভিযুক্ত সামির আহম্মেদের পূর্বপরিচয় ছিল। গত ১৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সামির কৌশলে সিফাতকে কে বি আমান আলী রোডের সালেহ আহম্মেদ বাই লেইন সংলগ্ন মাঠে ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকেই প্রস্তুত থাকা অন্য আসামিরা ধারালো চাকু ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সিফাতকে জিম্মি করে। পকেটে জোরপূর্বক সিগারেটের প্যাকেট ঢুকিয়ে ‘ইয়াবা পাওয়ার’ মিথ্যা নাটক সাজানো হয় এবং তা ভিডিও চিত্রে ধারণ করা হয়।

পরবর্তীতে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বাধ্য হয়ে সিফাতের মা স্বজনের কাছ থেকে অর্থ ধার করে ডিজিটাল ব্যাংকিং ‘নগদ’-এর মাধ্যমে টাকা পাঠান। টাকা হস্তান্তরের পরও রাতভর সিফাতকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং ১৬ সেপ্টেম্বর ভোর পর্যন্ত তাকে অবরুদ্ধ রাখা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ১৮ সেপ্টেম্বর ওমর আলী মাতব্বর রোড এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সামিরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দগাঁও ও চকবাজারের বিভিন্ন এলাকা থেকে চক্রের অন্য তিন সদস্যকে গ্রেফতার এবং মোবাইল কেনাবেচায় সম্পৃক্ততার অভিযোগে বালি আর্কেড মার্কেটের ‘আপগ্রেড’ নামের একটি দোকান থেকে হাসনাতকে আটক করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত পলাতক আসামি আবু সুফিয়ানকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে কলেজছাত্রকে জিম্মি করে নির্যাতন ও চাঁদাবাজি, হাতেনাতে গ্রেফতার ৫

সর্বশেষ হালনাগাদ : ১১:১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬