যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জনকে হত্যার দায়ে দণ্ডিত মেজর নিদাল মালিক হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনক্রমে ফায়ারিং স্কোয়াডে এই মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, এ ধরনের গুরুতর অপরাধের পরিণতি কেমন হতে পারে, তা সাধারণ মানুষের দেখার সুযোগ থাকা উচিত।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় ৪ ডিসেম্বর রাত ১টায়) ফোর্ট হুড ঘাঁটিতে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ২০০৯ সালের ৫ নভেম্বর ওই ঘাঁটিতে চিকিৎসাকেন্দ্রে গুলি চালিয়ে ১৩ সেনাসদস্যকে হত্যা করেছিলেন তৎকালীন মনোরোগ চিকিৎসক মেজর নিদাল মালিক হাসান।























