Dhaka ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের উপনির্বাচনে পরাজিত হলেন গ্রিন পার্টি নেতা পোলানস্কি

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

ইসরাইলকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কের মধ্যেই যুক্তরাজ্যের উপনির্বাচনে পরাজয়ের মুখোমুখি হয়েছেন দেশটির বামপন্থি গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কি। তবে এই হারের পরও তিনি দলের প্রধানের দায়িত্বে বহাল থাকার ঘোষণা দিয়েছেন।

ইহুদি বংশোদ্ভূত পোলানস্কি গ্রিন পার্টিকে ফিলিস্তিনপন্থି জোরালো অবস্থানে নিয়ে গেছেন। সম্প্রতি তার দলের সদস্যরা ইহুদিবাদকে বর্ণবাদ হিসেবে সংজ্ঞায়িত করার পক্ষে একটি প্রস্তাব সমর্থন করায় তাকে ইসরাইলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের পর লন্ডনের হলবর্ন ও সেন্ট প্যানক্রাস আসনে এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে এই নির্বাচনটি লেবার পার্টির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের জনপ্রিয়তা যাচাইয়ের একটি বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছিল।

গণমাধ্যমকে পোলানস্কি জানান, নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সাগাল আবদি-ওয়ালির কাছে হেরে গেলেও তিনি দলের নেতৃত্ব ছাড়ছেন না।

নির্বাচনে আবদি-ওয়ালি ৪৫ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, পোলানস্কি প্রায় এক-তৃতীয়াংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

সোমালিয়ায় গৃহযুদ্ধের কারণে নব্বইয়ের দশকে শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়া আবদি-ওয়ালি বর্তমানে স্থানীয় কাউন্সিলের নেতৃত্ব দিচ্ছেন। শুক্রবার ভোরে তাকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

১৯৮৩ সালে আসনটি সৃষ্টির পর থেকেই এটি লেবার পার্টির দখলে রয়েছে। এবারের নির্বাচনে মূল লড়াই হয়েছে লেবার ও গ্রিন পার্টির মধ্যে। গত বছরের সেপ্টেম্বরে পোলানস্কি দলের দায়িত্ব নেওয়ার পর গ্রিন পার্টির সদস্যসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

৪৩ বছর বয়সী সাবেক অভিনেতা ও হিপনোথেরাপিস্ট পোলানস্কি ফিলিস্তিনের পক্ষে অত্যন্ত জোরালো অবস্থান নিয়েছেন। স্টারমার সরকারের ইসরাইল-হামাস যুদ্ধসংক্রান্ত নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভকে কাজে লাগিয়ে তিনি দলের জনসমর্থন বাড়াতে সচেষ্ট ছিলেন।

নির্বাচনের ফলাফলে কিছুটা হতাশা প্রকাশ করলেও গ্রিন পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, লেবার পার্টির অন্যতম নিরাপদ একটি আসনে তাদের ভোটের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়া একটি ইতিবাচক অর্জন।

দলীয় মুখপাত্রের মতে, ভোটাররা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আকাশচুম্বী ভাড়ার লাগাম টানা এবং ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রকৃত পরিবর্তনের বার্তা দিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের উপনির্বাচনে পরাজিত হলেন গ্রিন পার্টি নেতা পোলানস্কি

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬