মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় ইয়েমেনে কোনো ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযান চালাতে সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক। আঙ্কারায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট করে জানিয়েছেন যে, সৌদি আরবে তুর্কি সেনা মোতায়েনের বিষয়টি সম্পূর্ণভাবে প্রতিরক্ষামূলক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা জোরদার করতে সম্প্রতি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব যৌথভাবে সামরিক সহযোগিতার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। ফিদান জানান, মক্কা চুক্তিটি অনুমোদনের জন্য দ্রুতই তুর্কি পার্লামেন্টে উপস্থাপন করা হবে।
এর আগে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় আঙ্কারা অতিরিক্ত কারিগরি দল ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে। তবে বড় পরিসরে সেনা মোতায়েনের পুরো বিষয়টি দেশের পার্লামেন্টের অনুমোদনের ওপর নির্ভর করছে বলে জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।























