Dhaka ০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করা আত্মঘাতী হবে: আল্লামা মামুনুল হক

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার ঐতিহাসিক আন্দোলনে দেওবন্দের শীর্ষ আলেমদের পাশাপাশি মাওলানা মওদুদীরও প্রশংসনীয় ভূমিকা ছিল। এমনকি মাওলানা মওদুদীর মুক্তির দাবিতে গোটা উপমহাদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

সম্প্রতি জামিয়াতুত তারবিয়াহ আল ইসলামিয়ায় আয়োজিত এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা স্মরণ করিয়ে দেন। আল্লামা মামুনুল হক বলেন, ‘কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার মাসআলায় মাওলানা মওদুদী সাহেবের ভূমিকা অবশ্যই প্রশংসনীয় ছিল। তখন কেবল তাকে সঙ্গে নিয়েই আন্দোলন করা হয়নি, বরং তার মুক্তির দাবিতে ভারত, পাকিস্তান ও বাংলাদেশসহ গোটা উপমহাদেশের দেওবন্দের সকল ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে আন্দোলন করেছেন।’

তিনি জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এ দেশের ছাত্র-জনতার রক্তে কেনা জুলাইয়ের মাধ্যমে জাতি দীর্ঘদিনের বৈষম্য ও ফ্যাসিস্ট সরকারের দুঃশাসন থেকে মুক্তির স্বপ্ন দেখেছে। কওমির সন্তানরা জুলাইয়ের এই অর্জনকে ঘরে তুলতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশসহ রাজপথের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, বিভিন্ন অজুহাত ও বাহানা তৈরি করে যদি কেউ জুলাইয়ের এই ফসল ও অর্জনকে নস্যাৎ বা বিভক্ত করার অপচেষ্টা চালায়, তবে তা হবে চরম আত্মঘাতী। দেশ ও জাতির ভবিষ্যৎ সুরক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আলেম সমাজ শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাবে বলে তিনি স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানের অর্জন নস্যাৎ করা আত্মঘাতী হবে: আল্লামা মামুনুল হক

সর্বশেষ হালনাগাদ : ০৬:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬