Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বরের মধ্যেই ২০২৭ সালের হজ নিবন্ধন শেষ করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

  • সর্বশেষ হালনাগাদ : ১২:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ বার দেখা হয়েছে

২০২৭ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট ব্যাংক ও অনুমোদিত হজ এজেন্সিগুলোকে কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সাফ জানিয়ে দিয়েছে, বেঁধে দেওয়া এই সময়সীমার পর নিবন্ধনের মেয়াদ আর কোনোভাবেই বাড়ানো সম্ভব হবে না। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনামূলক সার্কুলার জারি করা হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাত দিয়ে সার্কুলারে জানানো হয়, সৌদি সরকারের নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী গত ২৭ জুলাই থেকে বাংলাদেশে হজের নিবন্ধন শুরু হয়েছে। ২০২৭ সালের হজের জন্য বাংলাদেশের অনুকূলে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা বরাদ্দ থাকলেও এ পর্যন্ত মাত্র ১৬ হাজার ২৮১ জন গমনেচ্ছু ব্যক্তি তাঁদের নিবন্ধন সম্পন্ন করতে পেরেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৭০ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামী ২৪ সেপ্টেম্বর প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পরপরই চূড়ান্ত হজযাত্রীদের তালিকা আনুষ্ঠানিকভাবে সৌদি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চূড়ান্ত এই সংখ্যার ওপর ভিত্তি করেই পরবর্তীতে সৌদি আরবে প্রয়োজনীয় অর্থ প্রেরণ, হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান, ভিসার আবেদন ও প্রশিক্ষণসহ হজ ব্যবস্থাপনার অন্যান্য অত্যাবশ্যকীয় কার্যক্রম সম্পাদন করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করতে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি এবং ব্যাংকগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। হজ নিবন্ধন সম্পর্কিত বিশদ ও যেকোনো প্রামাণ্য তথ্যের জন্য ধর্ম মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

২৪ সেপ্টেম্বরের মধ্যেই ২০২৭ সালের হজ নিবন্ধন শেষ করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সর্বশেষ হালনাগাদ : ১২:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬