Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ, বার্ষিক প্রবৃদ্ধি ৩.৬৮

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৪০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৮ বার দেখা হয়েছে

২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরেছে। এই সময়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬০ শতাংশে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ০৫ শতাংশ। তবে পুরো অর্থবছর জুড়ে সামগ্রিক প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ সাময়িক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিবিএসের হিসাব অনুযায়ী, চলতি মূল্যে অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের জিডিপির আকার দাঁড়িয়েছে ১৬ লাখ ১১ হাজার ৬৭৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৪ লাখ ৩৮ হাজার ৫২৭ কোটি টাকা।

প্রতিবেদনে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ, যা দ্বিতীয় প্রান্তিকে কমে ৩ দশমিক ০৩ শতাংশ এবং তৃতীয় প্রান্তিকে আরও কমে ২ দশমিক ২২ শতাংশে নেমেছিল। তবে শেষ তিন মাসে তা আবার ঘুরে দাঁড়িয়ে ৪ দশমিক ৬০ শতাংশে পৌঁছায়।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শেষ প্রান্তিকে শিল্প খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। এপ্রিল-জুন সময়ে স্থির মূল্যে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৫২ শতাংশ, যা আগের বছরের একই সময়ে ছিল মাত্র শূন্য দশমিক ৯২ শতাংশ। সেবা খাতেও উন্নতি লক্ষ্য করা গেছে; শেষ প্রান্তিকে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২৮ শতাংশ, যা আগের বছর ছিল ২ দশমিক ২৬ শতাংশ। তবে কৃষিতে উল্টো চিত্র দেখা গেছে, যেখানে শেষ প্রান্তিকে প্রবৃদ্ধি কমে ১ দশমিক ৭৩ শতাংশে নেমে এসেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ১৯ শতাংশ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪.৬ শতাংশ, বার্ষিক প্রবৃদ্ধি ৩.৬৮

সর্বশেষ হালনাগাদ : ১০:৪০:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬