Dhaka ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কা লাগাকে কেন্দ্র করে আইইউবিএটি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

উত্তরা ইউসিবি চত্বরের ফ্লাইওভারের মুখে ঢাকা কলেজের ‘বিজয়-৭১’ বাসের সঙ্গে আইইউবিএটির একটি বাসের সামান্য ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়েছে। গত বুধবার দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় আইইউবিএটির বাসের একটি জানালার কাচ ভেঙে ফেলার ঘটনা ঘটে।

আইইউবিএটির শিক্ষার্থীদের অভিযোগ, দুই বাসের মধ্যে সামান্য ঘষা লাগার পর ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী এসে তাদের বাসের জানালার কাচ ভেঙে ফেলেন। ওই জানালার পাশেই ছাত্রীরা বসা ছিলেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সামান্য একটি বিষয় আলোচনার মাধ্যমে সমাধান না করে রাস্তায় লাঠি ও রড নিয়ে নামার মতো আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা দাবি করেন।

অন‍্যদিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীদের দাবি, আইইউবিএটির বাসটি রাস্তা আটকে দাঁড়িয়ে থাকায় পেছনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাইড দিতে বলা হলে আইইউবিএটির বাসের সহকারী ও কয়েকজন শিক্ষার্থী আক্রমণাত্মক আচরণ করেন এবং একপর্যায়ে এক ছাত্রী অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর জের ধরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বাসের কাচ ভাঙার ঘটনা ঘটে। তবে ভাঙচুরের বিষয়টি সমর্থনযোগ্য নয় উল্লেখ করে তারা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা কোনো সংঘাত চায় না, তবে উসকানিমূলক আচরণও মেনে নেওয়া হবে না।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাসের ধাক্কা লাগাকে কেন্দ্র করে আইইউবিএটি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা

সর্বশেষ হালনাগাদ : ১০:৩৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬