Dhaka ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের জেরে গফরগাঁও পৌরসভার সরকারি কক্ষ ছাড়লেন তিন কর্মকর্তা

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার বিভিন্ন কক্ষ দখল করে বসবাস করা তিন কর্মকর্তা অবশেষে সেগুলো ছেড়ে দিয়েছেন। সোমবার সকালে তারা কক্ষগুলো খালি করে জেলা পরিষদের ডাকবাংলোতে গিয়ে ওঠেন।

কক্ষ ছেড়ে দেওয়া কর্মকর্তারা হলেন—পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, হিসাবরক্ষণ কর্মকর্তা পনির হোসেন মোল্লা এবং উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন।

জানা গেছে, সরকারি বাড়ি ভাড়া পাওয়ার পরও এই কর্মকর্তারা নিয়মবহির্ভূতভাবে পৌরসভার কক্ষগুলো দখল করে বসবাস করে আসছিলেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পৌর প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ ইউসুফ কক্ষগুলো খালি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ ২০২৫ সালের জুলাই মাস থেকে এবং হিসাবরক্ষণ কর্মকর্তা ও উপ-সহকারী প্রকৌশলী দীর্ঘদিন ধরে পৌরসভার কক্ষগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের জেরে গফরগাঁও পৌরসভার সরকারি কক্ষ ছাড়লেন তিন কর্মকর্তা

সর্বশেষ হালনাগাদ : ১১:৫৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬