Dhaka ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি অনুমোদন করল মন্ত্রিসভা

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৫০ বার দেখা হয়েছে

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটির তালিকা পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা। এর ফলে সাপ্তাহিক ছুটি ও পূজার ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়। ২০২৬ সালের পূর্বনির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর ছুটি ছিল। ২২ অক্টোবর অফিস খোলা থাকার কথা থাকলেও নতুন সিদ্ধান্তের কারণে সেদিনও ছুটি থাকবে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি। ফলে সব মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হলো। তবে এই অতিরিক্ত ছুটির বিপরীতে আগের সপ্তাহের ১৭ অক্টোবর (শনিবার) সরকারি চাকরিজীবীদের যথারীতি অফিস করতে হবে।

মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর ২২ অক্টোবর ছুটি ঘোষণা করে দ্রুতই প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি অনুমোদন করল মন্ত্রিসভা

সর্বশেষ হালনাগাদ : ১১:১১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬