দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেস্থেশিয়ার স্বাভাবিক প্রতিক্রিয়াকে ভুল বুঝে চিকিৎসকদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় hospital কর্তৃপক্ষের দায়ের করা মামলায় পুলিশ দুইজনকে আটক করেছে। সোমবার দুপুরে হাসপাতালের অপারেশন থিয়েটারে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩ অক্টোবর ভর্তি হওয়া এক নারী রোগীকে অপারেশনের জন্য অ্যানেস্থেশিয়া দেওয়া হলে তিনি হাত-পা নাড়াচাড়া করতে শুরু করেন, যা একটি স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া। তবে রোগীর স্বজনরা এটিকে চিকিৎসাগত জটিলতা মনে করে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান এবং হুমকি দেন।
can_be_deleted
ঘটনার পর হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির এবং মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলীর উপস্থিতিতে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও ভার্চুয়ালি যুক্ত হন স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীদের কঠোর হস্তে দমনের নির্দেশ দিলে পুলিশ অভিযুক্ত দুই স্বজনকে আটক করে। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুন্নবী জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


























