Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিয়ের দুই সপ্তাহ আগে ডেঙ্গুতে প্রাণ হারালেন নার্স, নিথর কপালে সিঁদুর পরালেন হবু বর

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের মাত্র ১৪ দিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বৃষ্টি ঘরামী নামের এক তরুণী। গত শুক্রবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ বছর বয়সী এই তরুণীর মৃত্যু হয়। তিনি ঢাকার শ্যামলীর ট্রমা সেন্টারে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

বৃষ্টির অকালমৃত্যুর পর তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। হবু বর সবুজ মণ্ডল বিয়ের জন্য কেনা সিঁদুর বৃষ্টির নিথর কপালে পরিয়ে তাঁকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। আগামী ১৬ অক্টোবর দুই জমজ বোন বৃষ্টি ও বন্যার একই দিনে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। বন্যা ঘরামী ঢাকার সিএমএইচে নার্স হিসেবে কর্মরত। দুই বোনের বিয়েকে কেন্দ্র করে পরিবারে চলছিল উৎসবের প্রস্তুতি, যা এখন গভীর শোকে পরিণত হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর বৃষ্টির শরীরে জ্বর দেখা দিলে পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তাঁর মৃত্যু হয়। বৃষ্টির বাবা কৃষক নির্মল ঘরামী মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে কথা বলতে বরের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগেই তাঁকে মেয়ের মরদেহ নিয়ে ফিরতে হয়। গত শনিবার দুপুরে কোটালীপাড়ার নৈয়ার বাড়ি গ্রামে বৃষ্টির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিয়ের দুই সপ্তাহ আগে ডেঙ্গুতে প্রাণ হারালেন নার্স, নিথর কপালে সিঁদুর পরালেন হবু বর

সর্বশেষ হালনাগাদ : ১০:৩১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬