Dhaka ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

ইয়েমেনের হুথি বাহিনীর হামলা মোকাবিলায় সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েন করতে সম্মত হয়েছে তুরস্ক ও পাকিস্তান। সৌদি আরবের সঙ্গে সম্পাদিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় তিন দেশ সম্মিলিত প্রতিরোধমূলক ব্যবস্থা সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে তিন দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গত আগস্টে স্বাক্ষরিত ‘মক্কা অ্যালায়েন্স ফর ডিফেন্স’ চুক্তির পর এই প্রথম জোটটিকে সক্রিয় করা হলো। চুক্তি অনুযায়ী, যেকোনো একটি দেশের ওপর হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, জোটের কাঠামোর মধ্যে যেকোনো হামলা মোকাবিলায় সম্মিলিত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সব পক্ষ একমত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, অনুমোদিত ব্যবস্থা ও নিজ নিজ দেশের আইন মেনে সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েন নিশ্চিত করা হবে।

এই সেনা মোতায়েনের ঘোষণা এমন এক সময়ে এলো যখন ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট এই অভিযানে বিমান সহায়তা দিচ্ছে বলে নিশ্চিত করেছে। অন্যদিকে হুথিরাও সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে সেনা মোতায়েনে সম্মত তুরস্ক ও পাকিস্তান

সর্বশেষ হালনাগাদ : ১০:২৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬