Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সরকারি খরচে নিজের প্রচারভিত্তিক বিজ্ঞাপন বন্ধ করলেন ট্রাম্প

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

কঠোর সমালোচনার মুখে সরকারি অর্থে নিজের প্রচারসংবলিত টেলিভিশন বিজ্ঞাপন সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এখন থেকে এসব বিজ্ঞাপনের ব্যয় তিনি নিজে অথবা তার রাজনৈতিক তহবিল ‘এমএজিএ প্যাক’ থেকে বহন করা হবে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ট্রাম্প এসব বিজ্ঞাপনকে দেশের জন্য ইতিবাচক প্রচার বলে দাবি করেন। তবে এতে জনগণের করের টাকা আর ব্যয় করা হবে না বলে নিশ্চিত করেন তিনি। মূলত আগামী মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে তিনটি টেলিভিশন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল, যেখানে ট্রাম্পের বক্তব্য ও দেশাত্মবোধক বার্তা ছিল। এসব তৈরিতে অন্তত ১৫ লাখ ডলার সরকারি তহবিল ব্যয় হয়।

ডেমোক্র্যাট আইনপ্রণেতা এবং নীতিশাস্ত্র বিশেষজ্ঞরা সরকারি তহবিলের এই ব্যবহারের তীব্র প্রতিবাদ জানান এবং এর স্বাধীন তদন্তের দাবি করেন। অভিযোগে বলা হয়, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে বিপুল পরিমাণ অর্থ এই প্রচারমূলক কাজে স্থানান্তর করা হয়েছিল।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা একে জনগণের অর্থের চরম অপব্যবহার বলে উল্লেখ করেছেন। তবে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কার বিজ্ঞাপনগুলোকে বৈধ দাবি করে তদন্তের আবেদন খারিজ করে দিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সরকারি খরচে নিজের প্রচারভিত্তিক বিজ্ঞাপন বন্ধ করলেন ট্রাম্প

সর্বশেষ হালনাগাদ : ১০:১৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬