Dhaka ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা এজেন্ট গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে’র ছেলের ওপর চীনের হয়ে নজরদারির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে ওয়ানইং ঝাং নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

ঝাং, যিনি হিদার নামেও পরিচিত, ক্যালিফোর্নিয়ার ইরভাইনের বাসিন্দা। তার বিরুদ্ধে নিবন্ধন না করে বিদেশি এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের প্রথম সহকারী মার্কিন অ্যাটর্নি বিল এসাইলি জানান, সোমবার লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল আদালতে তাকে হাজির করা হবে।

এসাইলি এক্সে দেওয়া এক পোস্টে ঝাংকে ‘চীনা বিদেশি এজেন্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, ঝাং ‘নজরদারি এড়াতে গোপন কৌশল ব্যবহার করেছিলেন’। এফবিআই জানিয়েছে, ঝাং তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারি করেছিলেন, যার পরিচয় পরে মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এক প্রতিবেদনে লাই টিং-ইউ হিসেবে উল্লেখ করা হয়।

মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালে চীনা কর্মকর্তাদের নির্দেশে ঝাং সিয়াটলে যান। সেখানে তিনি তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলে ও তার পরিবারের ছবি, ভিডিও এবং গাড়ির নম্বরপ্লেটের তথ্য সংগ্রহ করে চীনে পাঠান। এসাইলি বলেন, বিদেশি সরকারের হয়ে কাজ করার বিষয়টি মার্কিন অ্যাটর্নি জেনারেলকে না জানানো ফেডারেল আইন অনুযায়ী অপরাধ।

তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে এবং তার দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি তাইওয়ানকে চীন থেকে আলাদা একটি স্বাধীন দেশ বলে দাবি করে। তবে বেইজিং তাইওয়ানকে চীনের ভূখণ্ডের অংশ বলে মনে করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকলেও, আইন অনুযায়ী তাইওয়ানকে আত্মরক্ষার সক্ষমতা তৈরিতে ওয়াশিংটন বাধ্য।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর নজরদারির অভিযোগে যুক্তরাষ্ট্রে চীনা এজেন্ট গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬