Dhaka ০২:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রংপুরের করতোয়া নদীর চরে কাশফুলের মায়াবী রূপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৩১ বার দেখা হয়েছে

প্রকৃতির অপার সৌন্দর্যে মুগ্ধতা ছড়াচ্ছে রংপুরের পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের করতোয়া নদীর চর। নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চরজুড়ে ফুটে থাকা ধবধবে সাদা কাশফুল শরতের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই মায়াবী রূপ উপভোগ করতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা।

স্থানীয়রা জানান, করতোয়ার ‘জাতের ঘাট’ এলাকায় গেলেই চোখে পড়ে সারি সারি কাশফুলের সমারোহ। শরতের মেঘমুক্ত নীল আকাশ আর পড়ন্ত বিকেলের সোনাঝরা রোদে সাদা কাশফুলের এই মেলা এক অপূর্ব দৃশ্যের অবতারণা করে। হালকা বাতাসে যখন কাশবন দুলতে থাকে, তখন তৈরি হয় এক মনোরম পরিবেশ। নদীর পাড়ের শান্ত হাওয়া আর দিগন্তজোড়া সাদা চাদর মোড়ানো চরটি বিকেলের সময় কাটানোর আদর্শ স্থানে পরিণত হয়েছে।

কাশবনে ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, প্রকৃতির এই নিজস্ব রূপ দেখতে এসে শৈশবের স্মৃতি রোমন্থন করার সুযোগ মিলছে। বিকেলের দিকে দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কেউ ক্যামেরাবন্দী করছেন মুহূর্তগুলো, কেউ আবার নদীর পাড়ে বসে উপভোগ করছেন শরতের নির্মল হাওয়া। দর্শনার্থীদের কেন্দ্র করে সেখানে ছোটখাটো চায়ের দোকান ও অস্থায়ী বসার ব্যবস্থাও গড়ে উঠেছে।

জনপ্রিয়

পুলিশকে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের সংস্কৃতি থেকে বের করে আনা হয়েছে: তথ্য উপদেষ্টা

রংপুরের করতোয়া নদীর চরে কাশফুলের মায়াবী রূপ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

সর্বশেষ হালনাগাদ : ০৫:৫২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬