Dhaka ১১:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ফেয়ারফোর্ড বিমানঘাঁটি ঘিরে নিরাপত্তা তল্লাশি: ব্রিটিশ-ইরানি নাগরিক গ্রেপ্তার

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটির নিরাপত্তা সংক্রান্ত একটি ঘটনার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন এক ব্রিটিশ-ইরানি নাগরিককে গ্রেপ্তার করেছে সন্ত্রাসবিরোধী পুলিশ। সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগ এনে ২৫ বছর বয়সি ওই ব্যক্তিকে লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকা থেকে আটক করা হয় এবং তার দুটি বাসভবনে তল্লাশি চালানো হয়েছে।

এর আগে গত রবিবার গ্লুচেস্টারশায়ারে অবস্থিত ওই বিমানঘাঁটির কাছ থেকে ২৩ থেকে ২৫ বছর বয়সী পাঁচ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। বিস্ফোরক অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি সন্দেহে তাদের আটক করা হলেও পরবর্তীতে পুলিশি জামিনে মুক্তি দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, বিমানঘাঁটির দিকে তিনটি সন্দেহজনক গাড়ি অগ্রসর হতে দেখলে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। তবে তল্লাশিতে কিছু পেট্রল পাওয়া গেলেও কোনো বিস্ফোরক বা ধ্বংসাত্মক উপাদান পাওয়া যায়নি।

সন্ত্রাসবিরোধী পুলিশের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়কারী ভিকি ইভান্স জানিয়েছেন, ঘটনার সঙ্গে অন্য কোনো দেশের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছেন, এই ঘটনার পেছনে ইরানের জোরালো সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে, যদিও তেহরান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। মার্কিন বিমানবাহিনী ও ন্যাটো দীর্ঘদিন ধরে ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার করে আসছে এবং সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্য অভিযানে মার্কিন বোমারু বিমানও এই ঘাঁটি থেকে পরিচালনা করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ফেয়ারফোর্ড বিমানঘাঁটি ঘিরে নিরাপত্তা তল্লাশি: ব্রিটিশ-ইরানি নাগরিক গ্রেপ্তার

সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬