সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা রক্ষায় অতিরিক্ত দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের কৌশলগত উপস্থিতির অংশ।
একটি প্যাট্রিয়ট ব্যাটারি গত মাসে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনার সুরক্ষায় নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে, কাতারের একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনার নিরাপত্তায় অন্য ব্যাটারিটি পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য হলো, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কোনো বড় সামরিক অভিযান পুনরায় শুরু করলে সৌদি আরব ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রক্ষায় ওয়াশিংটন তাদের পাশে থাকবে, এই বিষয়ে দুই মিত্রদেশকে আশ্বস্ত করা।























