Dhaka ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অক্টোবরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:১৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ অথবা পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চলতি মাসের প্রথমার্ধের মধ্যেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত এক মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই সতর্কবার্তা ও আবহাওয়ার সার্বিক চিত্র প্রকাশ করা হয়।

বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, অক্টোবর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কম বৃষ্টির আভাস থাকলেও চলতি মাসে দেশের বিভিন্ন স্থানে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে।

তাপমাত্রার পূর্বাভাস তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসের দ্বিতীয়ার্ধ থেকে দেশের দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। তবে সামগ্রিকভাবে এ মাসের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক হারের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

দেশের নদী ও বন্যা পরিস্থিতির বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের প্রধান প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে আকস্মিক ভারী বৃষ্টিপাতের সৃষ্টি হলে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকার কিছু কিছু স্থানে নদ-নদীর পানি সমতল সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অক্টোবরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের

সর্বশেষ হালনাগাদ : ০৪:১৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬