Dhaka ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ডেঙ্গু ও হামসহ জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় নগর পরিকল্পনায় গুরুত্ব দেওয়ার তাগিদ

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

ডেঙ্গু, হাম, জলাবদ্ধতা, বায়ুদূষণ ও নগর তাপের মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় নগর পরিকল্পনাকে প্রধান হাতিয়ার হিসেবে গ্রহণের তাগিদ দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। শুক্রবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিআইপির সভাপতি ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়ার পর শুধু চিকিৎসায় মনোযোগ না দিয়ে অপরিকল্পিত ভূমি ব্যবহার, দুর্বল স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার মতো মূল উৎসগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য উল্লেখ করে জানানো হয়, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৭৯ হাজার ৬২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২৪৫ জন। অন্যদিকে, মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২১ হাজার ৫২০ জন নিশ্চিত হাম রোগী শনাক্তের পাশাপাশি ১,১০৮ জনের মৃত্যু হয়েছে। বিআইপি সভাপতি জানান, নির্মাণাধীন ভবন, ড্রেন ও ছাদে জমে থাকা পানি এডিসের বংশবৃদ্ধি বাড়াচ্ছে। অন্যদিকে উচ্চ জনঘনত্ব ও টিকাদান কেন্দ্রের অভাবের কারণে ঘনবসতিপূর্ণ এলাকায় হামের সংক্রমণ তীব্র হচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বড় অবকাঠামো প্রকল্পে ‘স্বাস্থ্য প্রভাব মূল্যায়ন’ অন্তর্ভুক্ত করা, জিআইএস প্রযুক্তির মাধ্যমে সংবেদনশীল এলাকার মানচিত্র তৈরি এবং সবুজ-নীল অবকাঠামো গড়ে তোলার পরামর্শ দিয়েছে বিআইপি। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তর, স্থানীয় সরকার, ওয়াসা, রাজউক ও সিটি করপোরেশনের মতো পরিষেবা সংস্থাগুলোর মধ্যে কার্যকর আন্তঃসংস্থা সমন্বয় নিশ্চিত করার ওপর জোর দিয়েছে সংগঠনটি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু ও হামসহ জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় নগর পরিকল্পনায় গুরুত্ব দেওয়ার তাগিদ

সর্বশেষ হালনাগাদ : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬