Dhaka ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তিন মাস বন্ধ থাকার পর শেওলা স্থলবন্দর দিয়ে শুরু হচ্ছে কয়লা ও পাথর আমদানি

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

দ্বিপক্ষীয় বাণিজ্য সুবিধা আরও বাড়াতে তিন মাস বন্ধ থাকার পর সিলেটের বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর দিয়ে আবারও কয়লা ও পাথর আমদানি শুরু হতে যাচ্ছে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু হবে। গত ২৭ সেপ্টেম্বর দুপুরে শেওলা স্থলবন্দরের কনফারেন্স রুমে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের এক যৌথ মতবিনিময় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন সাহার সভাপতিত্বে এবং সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক আতিক হোসেনের সঞ্চালনায় সভায় দুই দেশের ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস অ্যান্ড ইমপোর্টারস কো-অর্ডিনেশন টিম, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় দুই দেশের ব্যবসায়ী সংগঠনের অনুমোদিত বৈধ সদস্যদের তালিকা পারস্পরিকভাবে বিনিময়ের সিদ্ধান্ত হয়। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন যে, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে আমদানি চালুর মাধ্যমে সীমান্ত বাণিজ্য আরও গতিশীল হবে এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

তিন মাস বন্ধ থাকার পর শেওলা স্থলবন্দর দিয়ে শুরু হচ্ছে কয়লা ও পাথর আমদানি

সর্বশেষ হালনাগাদ : ০৫:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬