আগામী ২০২৭ সালের জুনের মধ্যে দেশের সকল সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে ইরাক সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা ঘোষণা করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ার এই খসড়া পরিকল্পনাটি খুব শীঘ্রই উপস্থাপন করা হবে এবং এতে বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট সময়সীমাও অন্তর্ভুক্ত থাকবে। ইরাকি প্রধানমন্ত্রী আগামী বছরের জুন মাসকে এই প্রক্রিয়া সম্পন্ন করার অন্তিম সময় হিসেবে নির্ধারণ করেছেন।
আঞ্চলিক উত্তেজনা, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের প্রয়োজনীয়তার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন চাপের মুখেই মূলত ইরাক সরকার এই নিরস্ত্রীকরণ উদ্যোগটি জোরদার করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।























