Dhaka ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

হামলা বন্ধ না করলে আত্মহত্যার পথে হাঁটবে যুক্তরাষ্ট্র: ইরানের হুঁশিয়ারি

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো হবে, অন্যথায় তারা আত্মহত্যার পথ বেছে নেবে। কারণ যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করেও ইরানকে পরাজিত করতে পারেনি।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে নাকদি দাবি করেন, বিপুল সামরিক বাজেট থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে, তাহলে তারা আমাদের বিরুদ্ধে সামরিক হামলা বন্ধ করবে—যদি তারা আত্মহত্যার পথ বেছে নিতে না চায়।’

ইরানের পাল্টা হামলার পর মার্কিন নৌবাহিনীর আঞ্চলিক তৎপরতা সীমিত হয়েছে বলেও দাবি করেন এই ইরানি কর্মকর্তা। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক ব্যয়ের উদাহরণ টেনে নাকদি বলেন, সামরিক শক্তি ও ব্যয়ের সঙ্গে সব সময় কাঙ্ক্ষিত রাজনৈতিক ফলাফল মেলে না।

নাকদি জানান, আইআরজিসি সম্প্রতি মার্কিন জনগণের উদ্দেশে প্রকাশিত এক চিঠিতে ইরানের সামরিক ও কৌশলগত সাফল্যের বিষয়গুলো তুলে ধরেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

হামলা বন্ধ না করলে আত্মহত্যার পথে হাঁটবে যুক্তরাষ্ট্র: ইরানের হুঁশিয়ারি

সর্বশেষ হালনাগাদ : ০৪:৫৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬