Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাদারীপুরে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ, ভোগান্তির আশঙ্কায় এলাকাবাসী

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাত গ্রামের বাসিন্দারা তাদের দীর্ঘদিনের ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি সিডস্টোর ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। ভোটারদের দাবি, বর্তমান ভোটকেন্দ্রটি আগের স্থানেই বহাল রাখা হোক, কারণ এটি তাদের জন্য সুবিধাজনক অবস্থানে রয়েছে।

স্থানীয়রা জানান, ২০০৩ সাল থেকে সরকারি সিডস্টোর ভবনটি ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি সাতটি গ্রামের মাঝামাঝি অবস্থানে হওয়ায় নারী, বয়স্ক এবং সাধারণ ভোটারদের জন্য সহজে যাতায়াতযোগ্য। সম্প্রতি কেন্দ্রটি ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের উদ্যোগের কথা জানতে পেরে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রস্তাবিত ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৫ নম্বর ওয়ার্ডের প্রান্তবর্তী এলাকায় অবস্থিত এবং সেখানে এই ওয়ার্ডের কোনো ভোটারের বসতবাড়িও নেই। ফলে কেন্দ্রটি সেখানে সরানো হলে সাত গ্রামের অনেক ভোটারকে অতিরিক্ত পথ পাড়ি দিয়ে ভোট দিতে যেতে হবে। এতে বিশেষ করে নারী, বয়স্ক, অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল ভোটারদের চরম দুর্ভোগ বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে দীর্ঘদিনের বর্তমান কেন্দ্রটি বহাল রাখার দাবি জানান তারা।

মানববন্ধনে আবুল বাশার, হেদায়েত খান, ফজেল হাওলাদার, সুমন ফরাজী, সাবিনা ও সুরভি সাহেদাসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। কর্মসূচিতে সাত গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেন।

কেন্দ্রটি বহাল রাখার দাবিতে গত ৩০ জুলাই ৫ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, সাতটি গ্রামের মাঝামাঝি হওয়ায় সরকারি সিডস্টোর ভবনটি ভোটারদের জন্য সুবিধাজনক। বিপরীতে ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ওয়ার্ডের প্রান্তে হওয়ায় সেখানে কেন্দ্র স্থানান্তর করা হলে ভোটারদের যাতায়াতে ভোগান্তি তৈরি হতে পারে।

এ বিষয়ে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ জানান, উভয় পক্ষের লোকজন আবেদন করেছেন এবং তাদের নিয়ে গণশুনানিও অনুষ্ঠিত হয়েছে। শুনানিতে সন্তুষ্ট না হয়ে বিভাগীয় শহরে পুনরায় তদন্তের জন্য আবেদন করা হয়েছে বলে তিনি জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাদারীপুরে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ, ভোগান্তির আশঙ্কায় এলাকাবাসী

সর্বশেষ হালনাগাদ : ০৪:৫০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬