Dhaka ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ: দুই ইনজেকশনের পরও নারী আসামি বেঁচে আছেন

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় তিন দশক আগে সংঘটিত একটি হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্রিস্টা পাইকের প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের মাধ্যমে সাজা কার্যকরের চেষ্টা ব্যর্থ হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগ করার পরও তিনি বেঁচে আছেন।

বুধবার রাতে পাইকের আইনজীবীরা জানান, তাকে কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা সম্পর্কে তাদের কিছু জানানো হয়নি। আদালতে দাখিল করা নথিতে আইনজীবীরা উল্লেখ করেন, পাইককে পেন্টোবারবিটালের দুটি ডোজ দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ড কার্যকরের সময় উপস্থিত সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী, ওই সময় তার নাক ডাকার শব্দ, জোরে শ্বাস ছাড়ার শব্দ ও হাঁপানোর মতো শব্দ শোনা যায়। তিনি ব্যথার অভিযোগও করেন এবং বারবার পা নাড়াতে গিয়ে তার ওপর দেওয়া চাদরও সরে যায়।

টেনেসির গভর্নর বিল লি এক বিবৃতিতে ঘটনাটি কীভাবে ঘটেছে তা নির্ধারণে তৃতীয় পক্ষের মাধ্যমে পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া চলতি বছরে নির্ধারিত বাকি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না বলেও তিনি জানান। গভর্নর লি বলেন, আইন অনুযায়ী দেওয়া সাজা কার্যকর করা অঙ্গরাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে সেটি অবশ্যই আইনসম্মত, সাংবিধানিক এবং কার্যকর পদ্ধতিতে হতে হবে।

টেনিসি ডিপার্টমেন্ট অব কারেকশন জানিয়েছে, তারা অ্যাটর্নি জেনারেলের দপ্তর অনুমোদিত অঙ্গরাজ্যের নির্ধারিত মৃত্যুদণ্ড কার্যকরের নিয়মের প্রতিটি ধাপ অনুসরণ করেছে। অঙ্গরাজ্যের প্রোটোকল অনুযায়ী, প্রথম দফা ওষুধ প্রয়োগের পর বন্দি জীবিত থাকলে দ্বিতীয় সেটের ওষুধ প্রয়োগের কথা বলা আছে। তবে দ্বিতীয় সেট প্রয়োগের পরও বন্দি জীবিত থাকলে কী করতে হবে, সে বিষয়ে প্রোটোকলে স্পষ্ট কোনো নির্দেশনা নেই।

১৮ বছর বয়সে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য ৫০ বছর বয়সী পাইকের বুধবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। তার মৃত্যুদণ্ড কার্যকর হলে অন্তত ২০০ বছরের মধ্যে টেনেসিতে কোনো নারীর প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হতো।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ: দুই ইনজেকশনের পরও নারী আসামি বেঁচে আছেন

সর্বশেষ হালনাগাদ : ০৪:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬