Dhaka ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

হবিগঞ্জে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২২:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

তিনি জানান, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক ও মালিকরা শেরপুরে আটক করে গাড়ি ভাঙচুর ও মারধর করে আসছেন। সর্বশেষ তাদের তিনটি গাড়ি কার্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে। একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও প্রতিপক্ষ কোনো সিদ্ধান্ত মানেনি। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনো গণপরিবহন চলবে না বলে জানিয়েছেন।

উল্লেখ্য, দুপক্ষের দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তির জন্য অতীতে প্রশাসনিক পর্যায়ে সমঝোতা বৈঠক হলেও তার সুফল স্থায়ী হয়নি। গত ১১ সেপ্টেম্বর ও সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে ছেড়ে যাওয়া তিনটি এক্সপ্রেস বাস মৌলভীবাজারে পৌঁছানোর পর আবারও আটক করা হয়। এর প্রতিবাদেই মূলত এই কঠোর কর্মসূচির ঘোষণা দিল মোটর মালিক গ্রুপ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

সর্বশেষ হালনাগাদ : ০৭:২২:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬