Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি ‘রাজনৈতিক বিষয়’: দীনেশ ত্রিবেদী

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের অবস্থান কী, তা নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিষয়টিকে একটি রাজনৈতিক প্রসঙ্গ হিসেবে উল্লেখ করে তিনি জানান, কোনো ধরনের রাজনৈতিক বিষয়ে তিনি এ মুহূর্তে কোনো মন্তব্য করতে চান না।

বুধবার (বেলা সাড়ে ১১টার দিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এ সময় উপস্থিত সংবাদকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে অভিযুক্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চান।

জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, এ ধরনের রাজনৈতিক বিষয়ে তিনি এখানে কোনো কথা বলতে ইচ্ছুক নন। তবে বৈঠকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের প্রশংসা করেন তিনি। দুই দেশের প্রধানমন্ত্রীর পারস্পরিক সম্পর্ক ও জনকল্যাণমুখী ভাবনার কথা তুলে ধরে তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ বা মাস এখনও চূড়ান্ত না হলেও উভয় দেশের শীর্ষ নেতারাই সুবিধাজনক সময়ে বৈঠকে বসতে উন্মুখ হয়ে আছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি ‘রাজনৈতিক বিষয়’: দীনেশ ত্রিবেদী

সর্বশেষ হালনাগাদ : ০৭:১৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬