Dhaka ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সংবিধান সংশোধনে গণভোটের চিন্তা দেশকে সংকটে ফেলবে: মিয়া গোলাম পরওয়ার

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে সরকার দেশকে নতুন কোনো সংকটের দিকে ধাবিত করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দেশের জনগণ সময়মতো এর উপযুক্ত জবাব দেবে।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শ্রমিক পরিবারের কৃতি সন্তানদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায়কে এড়িয়ে চলা বর্তমান সরকারের অন্যতম বড় একটি ভুল এবং এটি জাতির সঙ্গে একপ্রকার প্রতারণা।

ক্ষমতাসীন সরকারের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অন্য কাজে ব্যস্ত রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে দেশে কোনো কার্যকরী সরকার নেই বলেই মনে হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনার মূল নেতৃত্বে আসবে। নিজেদের জীবনযাত্রার উদাহরণ টেনে তিনি বলেন, সাধারণ পরিবার বা গ্রাম থেকেও কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতার শীর্ষে পৌঁছানো সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, একটি কার্যকর ও নতুন বাংলাদেশ গঠন করতে হলে দীর্ঘদিন ধরে বঞ্চিত ও যোগ্য ব্যক্তিদের সঠিক মূল্যায়নের মাধ্যমে উপযুক্ত স্থানে বসাতে হবে। বিপ্লবের পরেও কাঙ্ক্ষিত পরিবর্তন না আসার পেছনে পুরনো ও গতানুগতিক ব্যক্তিদের এখনো বিভিন্ন পদে বহাল থাকাকে দায়ী করেন তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সংবিধান সংশোধনে গণভোটের চিন্তা দেশকে সংকটে ফেলবে: মিয়া গোলাম পরওয়ার

সর্বশেষ হালনাগাদ : ০৭:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬