শতবর্ষী জীবনসঙ্গী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর একদিন পরেই কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার ব্যক্তিগত সহকারী সুফি ইউসুফ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বুধবার এক বার্তায় সুফি ইউসুফ জানান, ১০১ বছর বয়সী মাহাথির মোহাম্মদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে গত সোমবার স্ত্রীর মৃত্যুর পর থেকে পর্যাপ্ত বিশ্রাম না পাওয়ায় এবং অতিরিক্ত মানসিক চাপ ও গরম আবহাওয়ার কারণে তিনি চরম ক্লান্তিবোধ করছিলেন।























