Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

মিয়ানমারের প্রায় পাঁচ হাজার রোহিঙ্গা আশ্রয়প্রার্থীকে নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে মালয়েশিয়া সরকার। মিয়ানমারের সামরিক শাসক মিন অং হ্লাইংয়ের সঙ্গে সম্পাদিত একটি চুক্তির আওতায় এই প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইতিমধ্যে মিয়ানমার নৌবাহিনীর তিনটি জাহাজ মালয়েশিয়া ত্যাগ করার কথা রয়েছে। এই জাহাজগুলোর মাধ্যমে প্রথম দফায় ১ হাজার ৪৭৬ জন রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই প্রত্যাবাসন প্রক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের শঙ্কা, ফেরত যাওয়া ব্যক্তিরা সহিংসতা, নিপীড়ন এবং মিয়ানমার সেনাবাহিনীতে জোরপূর্বক নিয়োগের শিকার হতে পারেন।

মালয়েশিয়া সরকারের দাবি, এই প্রত্যাবাসন সম্পূর্ণ স্বেচ্ছামূলক। যদিও জাতিসংঘের শরণার্থী সংস্থাকে এসব মানুষের সঙ্গে যোগাযোগের কিংবা তাদের তথ্য যাচাইয়ের কোনো সুযোগ দেওয়া হয়নি। তাদেরকে বিভিন্ন আটককেন্দ্রে আটকে রাখা হয়েছিল।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাপের মুখে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই নাগরিকদের ফেরত পাঠানো ছাড়া তাদের বিকল্প কোনো পথ ছিল না। দেশটিতে বিপুলসংখ্যক রোহিঙ্গার উপস্থিতি নিয়ে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ বেড়েই চলেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করেছে মালয়েশিয়া

সর্বশেষ হালনাগাদ : ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬