Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো ঈদ

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম একটি বিলে স্বাক্ষর করার পর মুসলমানদের এই দুই প্রধান ধর্মীয় উৎসব ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়। এর ফলে রাজ্যটির কর্মীরা এখন থেকে নির্ধারিত শর্ত সাপেক্ষে এই উৎসবগুলো পালনের সুযোগ পাবেন।

নতুন এই আইনের আওতায় ক্যালিফোর্নিয়ার কর্মীরা তাদের প্রচলিত বেতনসহ ছুটির সুবিধা ব্যবহার করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করতে পারবেন। এছাড়া স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলোতেও ঈদের দিন ছুটি রাখা যাবে। তবে সব কর্মীর জন্য অতিরিক্ত নতুন কোনো ছুটির বিধান রাখা হয়নি; বরং বার্ষিক ছুটি বা ব্যক্তিগত ছুটির কোটা থেকে নির্ধারিত আট ঘণ্টা পর্যন্ত ছুটি নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে বিচার বিভাগীয় ছুটির তালিকা থেকে এই দুটি উৎসব আপাতত বাইরে রাখা হয়েছে।

বিলটির প্রণেতা ও অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি জানিয়েছেন, ক্যালিফোর্নিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে এবং তাদের দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া উচিত। এদিকে আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিলের ক্যালিফোর্নিয়া শাখা (সিএআইআর-সিএ) এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেছে, এর মাধ্যমে মুসলিম শিক্ষার্থী ও কর্মীরা কোনো বাধা ছাড়াই ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উৎসবগুলো উদযাপন করতে পারবেন। অঙ্গরাজ্যে ১০ লাখের বেশি মুসলিমের বসবাস রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। গত ২৭ সেপ্টেম্বর গভর্নর নিউসম এই বিলে স্বাক্ষর করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো ঈদ

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬