Dhaka ০৬:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দিনাজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের মূল আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

  • সর্বশেষ হালনাগাদ : ০২:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

দিনাজপুরে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. নাইমুল ইসলামকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে এসআরবি-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরের চকবাজার থানার চন্দনপুরা বাজার এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাইমুল দিনাজপুর সদর উপজেলার বিশ্বনাথপুর (সুখানপুকুর) গ্রামের বাবলু হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে তাকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। গত ২৮ আগস্ট সন্ধ্যায় মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে নাইমুল তার মুখ চেপে ধরে জোরপূর্বক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ-পশ্চিম কোণের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনার কথা কাউকে জানালে শিশুটির বাবা-মাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে রাত সাড়ে ১০টার দিকে শিশুটি ছেঁড়া জামাকাপড় ও কাদা মাখা অবস্থায় কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে পরিবারকে পুরো বিষয়টি জানায়।

এই ঘটনায় গত ৩০ আগস্ট ভুক্তভোগীর মা বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামিকে গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি নিবিড় গোয়েন্দা নজরদারি শুরু করে এবং অবশেষে সফল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের মূল আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

সর্বশেষ হালনাগাদ : ০২:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬