Dhaka ১০:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা: ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবন ক্ষতিগ্রস্ত, হতাহত বহু

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক হামলায় ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবারের এই হামলার পর রাজধানীসহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকে। এতে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়ানোর সঙ্গে সঙ্গে কিয়েভে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও বাড়ছে।

মঙ্গলবার বিমান হামলার সতর্কসংকেত জারির পর আবারও রুশ হামলার মুখে পড়ে কিয়েভ। সতর্কবার্তায় শহরের দিকে ড্রোন ধেয়ে আসার কথা জানানো হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, দ্রুতগতির একটি ড্রোন ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবনে আঘাত হানে। এতে বিস্ফোরণ ঘটে এবং নীল আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

ইউক্রেনের সাবেক জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব ভলোদিমির গোরবুলিন রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সুস্পিলনেকে বলেন, হামলার সময় তিনি একাডেমিতে কর্মরত ছিলেন এবং সামান্য আহত হয়েছেন। তবে তার সহকারী, যিনি ভবনের কাছেই ছিলেন, হামলায় নিহত হয়েছেন বলে জানান তিনি।

সোমবার রাতে কিয়েভে এএফপির সাংবাদিকেরা জানান, তারা বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ সময় ইউক্রেনের বিমানবাহিনী জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শহরটির দিকে এগিয়ে আসছে। ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবনটি জার্মান দূতাবাস, একটি ক্যাথেড্রাল, জাতীয় অপেরা ভবন এবং সরকারি ভবনগুলোর কাছাকাছি অবস্থিত।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এর আগেও কিয়েভের বিভিন্ন সাংস্কৃতিক স্থাপনা, সরকারি ভবন ও স্কুল রুশ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এক বিবৃতিতে একাডেমি এ হামলাকে ‘রুশ সন্ত্রাস’ ও ‘বর্বরতা’ হিসেবে উল্লেখ করে বলেছে, হামলায় এমন ‘শান্তিপূর্ণ মানুষদের’ লক্ষ্যবস্তু করা হয়েছে, যারা নিজেদের কর্মস্থলে ছিলেন। একই সঙ্গে ইউক্রেনের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিকেও হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাজধানীতে আরেকটি হামলায় একটি চিকিৎসাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া, দেশটির মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোতে একটি ব্যবসায়িক কেন্দ্রে রুশ হামলায় চারজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় খারকিভের একটি আবাসিক এলাকায়ও হামলা হয়েছে, যেখানে হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলা: ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবন ক্ষতিগ্রস্ত, হতাহত বহু

সর্বশেষ হালনাগাদ : ১২:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬