Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সাইবার সুরক্ষা আইন অপতথ্য রোধে কার্যকর ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সাইবার সুরক্ষা আইন তৈরি হলে দেশে অপতথ্যের বিস্তার অনেকটাই কমে আসবে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সরকারের অগ্রগতি কার্যক্রম ও সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান আরও জানান, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তির সহযোগিতা চুক্তি শান্তিপূর্ণ উপায়ে ব্যবহারে এগিয়ে যাবে। এই চুক্তি দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা তার বক্তব্যে বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত বিএনপি সরকার বিগত সরকারের আমলের নৈরাজ্যকর অবস্থা থেকে দেশকে বের করে আনতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল এবং সহিংসতাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাইবার সুরক্ষা আইন অপতথ্য রোধে কার্যকর ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সর্বশেষ হালনাগাদ : ১২:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬