Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মেক্সিকোর উপকূলে হারিকেন পোলোর তাণ্ডব: বিদ্যুৎ বিচ্ছিন্ন, বন্যা পরিস্থিতি

  • সর্বশেষ হালনাগাদ : ১২:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের কিছু এলাকায় হারিকেন পোলোর আঘাতে সোমবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এটি আছড়ে পড়ার আশঙ্কার মধ্যেই সমুদ্রের পানি প্রতিরক্ষা বাঁধ উপচে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে।

চলতি মৌসুমে স্থলভাগে আঘাত হানা এটিই প্রথম ক্যাটাগরি-৩ মাত্রার হারিকেন। নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা সৃষ্টিকারী এল নিনো আবহাওয়ার প্রভাবে ঝড়টি আরও শক্তিশালী হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, পোলো বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দক্ষিণাঞ্চল অতিক্রম করার সময় প্রবল বৃষ্টি ও হারিকেন-গতির বাতাস বয়ে আনতে পারে। মেক্সিকোর কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

পোলোর গতিপথে থাকা বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যের প্রায় ৬ হাজার মানুষের ছোট মৎস্যবন্দর পুয়ের্তো সান কার্লোসে প্রবল বাতাসে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং উপকূলের কাছাকাছি ঢেউ অনেক বেড়ে গেছে।

শহরটির কয়েকটি স্থানে বালুর তৈরি প্রতিরক্ষা বাঁধ এরই মধ্যে সমুদ্রের পানির তোড়ে ভেঙে গেছে, যার ফলে রাস্তায় পানি ঢুকে পড়েছে। শহরটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং প্রবল বাতাসে খেজুরগাছগুলো প্রচণ্ডভাবে দুলতে থাকে।

৫৩ বছর বয়সী হুয়ান ম্যানুয়েল সারাবিয়া নিজের বাড়ির সামনের অংশ কাঠ দিয়ে বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, “ঝড়টি পুরো শক্তি নিয়েই আসছে।”

পুয়ের্তো সান কার্লোসে সেনাসদস্যরা বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের তাদের সাধারণ কাঠের ঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানান। তবে সালভাদর পালমা যেতে রাজি হননি। তিনি বলেন, “আমি সব সময় হারিকেনের সময় এখানে থেকেছি, আমার কখনো কিছু হয়নি। আমি ঈশ্বরের ওপর আস্থা রাখি।” তিনি জানান, সাত সদস্যের পরিবারের সঙ্গে এখানেই তিনি বেশি নিরাপদ বোধ করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মেক্সিকোর উপকূলে হারিকেন পোলোর তাণ্ডব: বিদ্যুৎ বিচ্ছিন্ন, বন্যা পরিস্থিতি

সর্বশেষ হালনাগাদ : ১২:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬