Dhaka ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

গ্যাসের চাপস্বল্পতায় উৎপাদনে ফিরতে পারছে না যমুনা সার কারখানা

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ পুনরায় শুরু হলেও উৎপাদনের চাকা সচল করা সম্ভব হচ্ছে না। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় কারখানাটি চালু করতে পারছেন না কর্তৃপক্ষ। যদিও সরকার নির্ধারিত উচ্চমূল্যে গ্যাসের বিল নিয়মিত পরিশোধ করে যাচ্ছে কারখানা কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানাটির নিয়মিত উৎপাদনের জন্য দৈনিক ৪২ থেকে ৪৩ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফ) গ্যাসের চাপের প্রয়োজন। কিন্তু বর্তমানে সরবরাহকৃত গ্যাসের চাপ চাহিদার তুলনায় অনেক কম, যা দিয়ে উৎপাদন কার্যক্রম চালানো ঝুঁকিপূর্ণ। কারখানার জিএম (অপারেশন) ফজলুল হক জানিয়েছেন, কারখানার সব যন্ত্রপাতি ও জনবল প্রস্তুত থাকলেও গ্যাসের চাপের সমস্যার কারণে উৎপাদন শুরু করা যাচ্ছে না।

দীর্ঘদিন পর কারখানাটি উৎপাদনে ফিরলে দেশে ইউরিয়া সারের ঘাটতি দূর হবে এবং আমদানিনির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে। তবে গ্যাসের চাপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন শুরু করা অনিশ্চিত হয়ে পড়েছে। কারখানার পক্ষ থেকে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত চাপের গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

গ্যাসের চাপস্বল্পতায় উৎপাদনে ফিরতে পারছে না যমুনা সার কারখানা

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬