Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ১০০ বছর।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

সিতি হাসমাহ পেশায় একজন চিকিৎসক ছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে নিজের অবস্থান কাজে লাগিয়ে তিনি মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, সাক্ষরতা, মাদকাসক্তি প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন।

গত ১২ জুলাই তিনি তার ১০০তম জন্মদিন পালন করেন। এর পরের মাসেই তাকে আসিয়ান রেকর্ডস দ্বারা সাবেক প্রধানমন্ত্রীর জীবিত স্ত্রীদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

সিতি হাসমাহর মৃত্যুতে শোক জানিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার। সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই শোক প্রকাশ করেন।

সুলতান ইব্রাহিম লিখেছেন, ‘প্রিয় পরিবারের সদস্যকে হারানোর এই শোক সামলে উঠতে তার পুরো পরিবারকে শক্তি, দৃঢ়তা ও ধৈর্য দান করার জন্য মহামান্য রাজা ও রানি প্রার্থনা করেছেন।’

মাহাথির মোহাম্মদের বয়স বর্তমানে ১০১ বছর। তিনি দুই মেয়াদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। প্রথমবার ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং দ্বিতীয়বার ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৫৬ সালে মাহাথির ও সিতি হাসমাহর বিয়ে হয়। গত আগস্টে তাদের দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ হয়।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬