Dhaka ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ভারতের পাঞ্জাবে ধর্ষণের অভিযোগ নিয়ে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, যুদ্ধবিমান ও ট্যাংকের ওপর আন্দোলনকারীরা

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার দেখা হয়েছে

ভারতের পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র আন্দোলন ও বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার ভোরে শুরু হওয়া এই বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন এবং জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়কের একটি অংশ অবরোধ করেন।

বিক্ষোভের একপর্যায়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৩ইউএম যুদ্ধবিমানের ওপর চড়ে বসেন। পাশাপাশি প্রায় ১০ জন শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রদর্শনের জন্য রাখা একটি সামরিক ট্যাংকের ওপরেও অবস্থান করতে দেখা যায়।

আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ক্লিপে দেখা যায়, শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, জানালার কাচ ও ফুলের টব ভাঙচুর করছেন এবং ভবনের কিছু অংশে আগুন জ্বালিয়ে দিয়েছেন। ক্যাম্পাসের কয়েকটি দোকানপাটেও ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জি-৩ হোস্টেলের কাছে এক ছাত্রীকে বহিরাগত এক ব্যক্তি ধর্ষণ করেন। ওই ঘটনায় এক প্লাম্বার বা নির্মাণকর্মী জড়িত ছিলেন বলে দাবি শিক্ষার্থীদের। তাদের অভিযোগ, বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই অভিযোগকে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দিয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ভুক্তভোগী ছাত্রীর বিবৃতির ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। ফাগওয়ারার পুলিশ সুপার মেজর সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (সিট) গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডিআইজি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ভারতের পাঞ্জাবে ধর্ষণের অভিযোগ নিয়ে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, যুদ্ধবিমান ও ট্যাংকের ওপর আন্দোলনকারীরা

সর্বশেষ হালনাগাদ : ০৯:১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬